সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিবি হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগের বৃহস্পতিবারের খেলায় ইয়ং বলাকা ক্রীড়া চক্র ৩ উইকেটে জয়লাভ করেছে।
এতে ইয়ং বলাকা ক্রীড়া চক্র টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। প্রতিপক্ষ গফফার স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৩৮.১ ওভার ৭উইকেট হারিয়ে ১৪১ রান করে। ফলে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ৩ উইকেটে জয়লাভ করে। লীগের পরবর্তী ম্যাচে আজ একই ভেন্যুতে ইউনুছ আলী স্মৃতি সংসদ ও রসুলপুর ক্রীড়া সংস্থা অংশ নেবে। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
