ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নৌকা, মাইক ও কলসের নির্বাচনী জনসভা

admin ঢাকা
আপডেট: 20 March 2019, 22:47

কেড়াগাছি প্রতিনিধি: কলারোয়ার লাঙলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ফিরোজ আহম্মেদ স্বপনের নৌকা, আরাফাত হোসেনের মাইক ও সেলিনা আনোয়ার ময়নার কলস প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) দিনভর পৌরসদরের তুলসীডাঙ্গা, মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন প্রার্থীরা।
সন্ধ্যায় উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে লাঙ্গলঝাড়া বাজার চত্বরে ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনীত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
লাঙ্গলঝাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের মল্লিকের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা আনোয়ার ময়না, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক তন্ময় আহম্মেদ মেরীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, পৌর যুবলীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নয়ন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বেনজীর হেলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে ফিরোজ আহমেদ স্বপনের নৌকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আরাফাত হোসেনের মাইক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সেলিনা আনোয়ার ময়নার কলস প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহিনুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।
আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, লাঙলঝাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর জামান মুন্না, আওয়ামী লীগ নেতা হারুনর রশিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *