ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 20 March 2019, 22:47

কালিগঞ্জ প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রাম অফিসার (ব্যানবেইস) নাজমুস শাহাদাৎ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে হামদ-নাত, কেরাত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, তাৎক্ষণিক অভিনয়, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার এসব ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা ৪টি গ্রুপে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *