ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 20 March 2019, 22:44

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মামুন আলম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আলাউদ্দীন গাজীর ছেলে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক চিন্ময় রায়ের নেতৃত্বে পুলিশ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক বিক্রির সাথে জড়িত সন্দেহে মামুন আলমকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে মোবাইলের ব্যাটারীর স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *