ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে দৈনিক ভোরের ডাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin ঢাকা
আপডেট: 20 March 2019, 22:39

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে দৈনিক ভোরের ডাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে (২০ মার্চ) মণিরামপুর প্রেসক্লাবে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কেক কাটেন অনুষ্ঠানের অতিথি ও উপস্থিত সাংবাদিকবৃন্দ। দৈনিক ভোরের ডাক পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি অধ্যাপক আব্বাস উদ্দীনের উদ্যোগে এবং মণিরামপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী।
প্রেসক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় ও দৈনিক ভোরের ডাকের মণিরামপুর উপজেলা প্রতিনিধি অধ্যাপক আব্বাস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি এস.এম মজনুর রহমান, রূপালী ব্যাংক মণিরামপুর শাখার ব্যবস্থাপক রবীন্দ্রনাথ মন্ডল ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক।
অনুষ্ঠানে দৈনিক ভোরের ডাক পত্রিকার সম্পাদক কে.এম বেলায়েত হোসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় তাঁর রোগমুক্তি কামানা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *