ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝিকরগাছায় ধর্ষণের দায়ে আটক ২

admin ঢাকা
আপডেট: 20 March 2019, 22:37

ইমামুল হোসেন, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ১৪ বছরের এক স্কুলছাত্রী ধর্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, রামচন্দ্রপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২২) ও একই গ্রামের রাজু মিয়ার ছেলে রাকিব হোসেন (১৭)।
সূত্র জানায়, ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ওই ছাত্রী প্রতিবেশি সিদ্দিক মিয়ার বাড়ির ফ্রিজ থেকে মাছ আনতে যায়। কিন্তু তাদের বাড়িতে কাউকে না পেয়ে ফিরে আসার পথে সাগর ও রাকিব তাকে মুখ চেপে রাকিবের মামা খাইরুলের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ১৮ মার্চ সোমবার সন্ধ্যায় ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বৈঠকে সাগর ও রাকিব স্বীকার করলে স্থানীয়রা তাদেরকে পুলিশে দেয়। ধর্ষিতার মা থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী অফিসার এসআই কামরুজ্জামান জিয়া বলেন, ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য তাকে বুধবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষার মাধ্যমে জানা গেছে ঘটনাটি সত্য। আমি আসামিদের আটক করে জেলহাজতে প্রেরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *