ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুলখালীতে নবযাত্রা প্রকল্পের আওতায় ল্যাট্রিন এর রিং-স্লাব বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) ইউএসএআইডির অর্থায়নে এবং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় রিং-স্লাব বিতরণের উদ্বোধন করেন ধলবাড়িয়া ইউপি সচিব শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবী, আমেনা খাতুন, নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার আব্দুর রহমান শাহীন প্রমুখ।
উল্লেখ্য, নবযাত্রা প্রকল্পের আওতায় ধলবাড়িয়া ইউনিয়নের ১৬০ পরিবারকে নতুন ল্যাট্রিন স্থাপন করে দেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
