ধানদিয়ায় আনারস প্রতীকের পথসভা
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: ধানদিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর আনারস প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) বিকাল ৫টায় ধানদিয়া চৌরাস্তা বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জয়নগর ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক তাপস কুমার পাল।
এসময় বক্তব্য রাখেন আনারস প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুর রহমান মালি, অজিয়ার রহমান, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়দেব সাহা, কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান ভিপি মোরশেদ, শাজেদুর রহমান চৌধুরী, রবিউল আলম মল্লিক, আব্দুল আজিজ, ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, গাজনা ওয়ার্ড সদস্য ইমাদুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান প্রমুখ।
Leave a Reply