দৈনিক ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী ও আবুল কালাম আজাদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা সংবাদপত্র পরিষদের আহবায়ক জিএম নূর ইসলাম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী ও এম কামরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেজুতি, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, কাজী শওকত হোসেন ময়না, দৈনিক জনতার কালিদাশ রায়, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, ইব্রাহীম খলিল, ডিবিসির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, গণফোরামের জেলা আহবায়ক আলিনুর খান বাবলু প্রমুখ।
সভায় বক্তারা দৈনিক ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এবং অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী বলে ভোরের ডাক পাঠকের আস্থা অর্জন করেছে। অন্যায়ের বিরুদ্ধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বলে ভোরের ডাক আজও পাঠকের হৃদয়ে বেঁচে আছে। আলোচনা শেষে অতিথিবৃন্দ ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply