বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভার উইংয়ের মাল্টিপারপার্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে ও জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হকের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি যথাক্রমে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন, শ্যামনগর সরকারি কলেজের অধ্যক্ষ তন্ময় কুমার শাহা, কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, এ এস এম আব্দুর রশিদ, খুলনা বিভাগী রোভার নেতা প্রতিনিধি শহীদুল ইসলাম, জেলা রোভারের সম্পাদক এস এম আসাদুজ্জামান, ডিআরএসএল জাহিদ হোসেন, রোভার নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম, ইয়াছিন আলী, সাইদুর রহমান, ফারুকুল ইসলাম, অংকন কুমার মন্ডলসহ সাতক্ষীরা জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও রোভার নেতাবৃন্দ।
অনুষ্ঠানে জেলা রোভারের বার্ষিক কর্মপরিকল্পনার ক্যালেন্ডার প্রস্তুত ও খুলনা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
