ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় অগ্রণী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 20 March 2019, 21:15

দেবহাটা প্রতিনিধি: অগ্রণী ব্যাংক সখিপুর শাখার উদ্যোগে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) বেলা ১২টায় সখিপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এই ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সখিপুর শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু।
উপস্থিত ছিলেন পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, জগন্নাথ মন্ডলসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার দেবাশিষ কুমার। এ সময় ১৪ জন কৃষকের মাঝে চার লাখ ৩৫ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *