দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালন
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন হাই স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সরকারি কেবিএ কলেজ হল রুমে এ উপলক্ষ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, সমাজসেবা অফিসার অধির কুমার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা রাণী মন্ডল, শিক্ষক আব্দুল আজিজ, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, প্রভাষক মনিরুজ্জামান মহসিন, আবু তালেব প্রমুখ।

Leave a Reply