ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ১০৭৩ কেজি ভারতীয় চা পাতাসহ বিভিন্ন মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 20 March 2019, 21:11

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
ভারতীয় শাড়ী, বাই সাইকেল, চা পাতা, পঁচা গরুর মাংস এবং ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। বুধবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার কাকডাংগা বিওপি’র সদস্যরা আমতলী থেকে ৬০ পিস ভারতীয় শাড়ী, গাড়াখালী থেকে ০২টি ভারতীয় বাই সাইকেল এবং ৩৩ কেজি ভারতীয় চা পাতা ও কেড়াগাছী থেকে ৬০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে।
এদিকে, বুধবার মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে এক হাজার ৪০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
অপরদিকে, বুধবার তলুইগাছা বিওপি’র সদস্যরা কাউনডাংগা এলাকা থেকে ৪০টি ভারতীয় শাড়ী জব্দ করে।
এছাড়া ভোমরা বিওপি’র সদস্যরা মঙ্গলবার রাতে লক্ষীদাড়ি থেকে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *