সমীর রায়, আশাশুনি: আশাশুনির আনুলিয়া ইউনিয়নে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) ইউনিয়নের বিছট পূজা মন্দির চত্বর, মধ্যম একসরা দাখিল মাদরাসা ও কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এবিএম মোস্তাকিম।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ বাচ্চু ও যুবলীগ নেতা এমএম সাহেব আলীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন, শিক্ষক সুকুমার মন্ডল, রুহুল আমীন, সাবেক চেয়ারম্যান এলাহী বক্স, ইউপি সদস্য শওকত হোসেন, জিয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, শাহাবুদ্দিন, আনন্দ দাশ, ইনামুল হক, আছাদুল হক প্রমুখ।
সভায় বক্তারা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম মোস্তাকিমকে নৌকা প্রতীকে ভোট দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এসময় তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকের বিজয়ের বিকল্প নেই।
