শ্যামনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী বহিষ্কার
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূর জাহান পারভীন ঝর্ণাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দলের সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা নির্বাচেন অংশগ্রহণের কারণে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply