সুন্দরবনে ১১ হাজার মিটার জাল জব্দ
শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে ব্যবহার নিষিদ্ধ ১১ হাজার মিটার জাল জব্দ করেছে কোস্টগার্ডের আংটিহারা ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টা হতে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। আংটিহারা কোস্টগার্ডের পেটি অফিসার (পিও) রুহুল আমিন জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় আড়পাঙ্গাশিয়া নদী থেকে ১০ লাখ টাকা মূল্যের ১১ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Leave a Reply