আশাশুনিতে নৌকার পক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী এবিএম মোস্তাকিমের পক্ষে বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দিরে মতবিনিময় করেছেন সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট নেতৃবৃন্দের উদ্যোগে এ মতবিনিময় সভা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টায় মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কুল্যা আওয়ামী লীগের সহসভাপতি নগেন্দ্র নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুবোধ কুমার চক্রবর্ত্তী, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, বড়দল পুজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন ঢালী, কুল্যা পরিষদের সম্পাদক অ্যাডভোকেট দেবাশীষ কুমার, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, ইউপি সদস্য উত্তম কুমার সরকার, গৌরী রাণী, দিপন কুমার মন্ডল প্রমুখ।
অপরদিকে কচুয়া ঘোষপাড়া কালিমন্দির, আরার দাশপাড়া মন্দির, গাবতলা সার্বজনীন মন্দির, খরিয়াটি বাজার মন্দির, খাসবাগান সার্বজনীন মন্দির, মাদিয়া মন্দির, হেতালবুনিয়া মন্দিরসহ বিভিন্ন মন্দিরে মতবিনিময় করে নৌকা প্রতিকের পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

Leave a Reply