আশাশুনিতে সঙ্গীত, বিতর্ক ও আবৃত্তি প্রতিযোগিতা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দেশাত্মবোধক সঙ্গীত, বিতর্ক ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০টায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের সভাকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনা মোতাবেক বুধহাটা কলেজিয়েট স্কুলের আয়োজনে ‘দুর্নীতি সকল উন্নয়নে একমাত্র অন্তরায়’ বিষয়ের পক্ষে দলনেতা রাজিবুল ইসলামের নেতৃত্বে শাওন হোসেন, জান্নাতারা ফারিহা, দলনেতা রাদিয়া আল ফাতেমার নেতৃত্বে অনিত আঢ্য ও সারাবান তহুরা অংশ নেন। প্রতিযোগিতায় বিপক্ষের দল জয়লাভ করে। বিজয়ী দলের রাদিয়া আল ফাতেমা শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ দাউদ হোসেন। দেশাত্মবোধক গানে রাদিয়া আল ফাতেমা ১ম, সাকিব হোসেন ২য় এবং দিপান্বিতা দেবনাথ ও ছাবরিনা জাবিন যৌথভাবে ৩য় স্থান অধিকার করে। কবিতা আবৃত্তিতে অয়ন ব্যানার্জী ১ম, জায়মা বিনতে সালাম ২য় ও জান্নাতারা ফারিহা ৩য় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে অধ্যক্ষ দাউদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান।
শিক্ষক খান সালামত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক প্রদীপ কুমার, শিক্ষক স্বপন কুমার দাশ, মহসিনুল আলম মানিক, সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন প্রমুখ।

Leave a Reply