আশাশুনি প্রতিনিধি: প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত জরাজীর্ণ আশাশুনি বাজার-দয়ারঘাট সড়ক পুন:নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ কাজের উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান যুবলীগের সভাপতি স.ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপসহকারী প্রকৌশলী হাতেম আলি ও ঠিকাদার আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আশাশুনি বাজার থেকে দয়ারঘাট পর্যন্ত ১.৮ কিলোমিটার দৈর্ঘ্য সড়ক ২০০৯ সালের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার ৬ মাসের মধ্যে আইলায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরপর কেটে গেছে ১০টি বছর। বর্ষার সময় রাস্তাটি রীতিমত বিপজ্জনক হয়ে পড়ে। এলজিইডির অর্থায়নে ৩৪ লক্ষ টাকা বরাদ্দের কাজের ওয়ার্ক অর্ডার পেয়েছেন সফুরা এন্টারপ্রাইজ। আগামী এক সপ্তাহের মধ্যে কাজটি শেষ হবে বলে জানিয়েছেন ঠিকাদার আব্দুল মান্নান।
