ডেস্ক রিপোর্ট: ৮ মাসে টানা ৭ বার সাতক্ষীরা জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সম্মাননা পেয়েছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সহকারি পুলিশ সুপার ইয়াছিন আলী প্রমুখ।
সভায় ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ৮টি থানার ইনচার্জসহ পুলিশ অফিসারদের কার্যক্রম মূল্যায়ন করা হয়। এসময় আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তথা রেকর্ড ব্রেক মাদক উদ্ধার, রেকর্ড ব্রেক অস্ত্র উদ্ধার, রেকর্ড ব্রেক নাশকতা মামলার আসামি গ্রেফতার ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
উল্লে¬খ্য, ওসি মোস্তাফিজুর রহমান সদর থানায় যোগদানের পর থেকে ৮ মাসে ৭ বার জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন ।
