ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুরে বস্তিবাসীদের সচেতনতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

admin
March 19, 2019 10:31 pm
Link Copied!

নুরুল হুদা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুর বস্তিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম ও আমরা বন্ধুর আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিকের সহযোগিতায় বস্তিবাসীদের সচেতনতা সৃষ্টিতে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুসফিকুর রহমান মিল্টন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব ও যুবলীগ নেতা শেখ ইকবাল হাসান লিটন। শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক গাজী আসাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা প্রয়োজন। যেকোন সময় দুর্ঘটনা ঘটলে গ্রুপ জানা থাকলে সহজে রক্ত যোগাড় করা সম্ভব। তাই তরুণদের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তরুণদের এই কর্মকাণ্ডই প্রমাণ করে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন হতে চলেছে।
এসময় আমরা বন্ধুর সদস্য এসএম নাহিদ হাসান, শামসুন্নাহার মুন্নি, নূরুল হুদা, আব্দুল কাদের, মফিজুল ইসলাম, সাকিবুর হাসান, রায়হান সাকিল, মেহেদি হাসান, মোহাম্মদ রাশেদ, শাহিন বিল্লাহ, শোভানা শিকদার পিউ, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের মাহিদা মিজান, ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বস্তিতে বসবাসকারী ১০০ নারী-পুরুষ ও শিশুর রক্তের গ্রুপিং করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।