ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে অজ্ঞাত প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 19 March 2019, 22:28

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের টেংরামারী হাইস্কুলের গেটে পলিথিনের খুপড়ি ঘর থেকে অজ্ঞাত এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা মঙ্গলবার (১৯ মার্চ) সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে মণিরামপুর থানার ওসি সহিদুল ইসলাম ঘটনাস্থলে যান।
পুলিশ ও এলাকাবাসী মঙ্গলবার বিকেলে ওই নারীর জানাজা শেষে স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করেন। এ সময় খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, খেদাপাড়া ফাঁড়ি পুলিশের আইসি এসআই সালাউদ্দিন, টু আইসি জয়ন্ত কুমার সরকার, স্থানীয় ইউপি সদস্য তাইজুল ইসলাম মিলন, সাবেক ইউপি সদস্য সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই সালাউদ্দিন বলেন, গত তিন বছর ধরে ওই নারী টেংরামারী স্কুল গেটে অবস্থান করছিলেন। স্বজনদের কোনো খোঁজ খবর না থাকায় এলাকাবাসীর সহযোগিতায় জানাজা শেষে স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। দাফনের সকল ব্যয় বহন করেন মণিরামপুর থানার ওসি সহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *