ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছিতে আনারস, উড়োজাহাজ ও হাঁস প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে পথসভা

admin ঢাকা
আপডেট: 19 March 2019, 22:03

হাবিবুর রহমান, কেঁড়াগাছি (কলারোয়া): কলারোয়া উপজেলার কেঁড়াগাছির বালিয়াডাঙ্গা বাজারে পঞ্চম উপজেলা নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুকে আনারস, ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আসাদুজ্জামান শাহজাদাকে উড়োজাহাজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ নাজনীন খুকুকে হাঁস প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পঞ্চম উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ নাজনীন খুকু, শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি এমএ কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বাগআচড়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম মোর্শেদ ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, উপজেলা কৃষক লীগের সভাপতি আমানুল্লা আমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাগর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইস, ইউপি সদস্য ইয়ার আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন করেন কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *