ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাগআঁচড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

admin ঢাকা
আপডেট: 19 March 2019, 22:03

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় বাগুড়ী মুড়ির মিল নামক স্থানে মুরগির বাচ্চা বহনকারী কাভার্ড ভ্যানের চাপায় লিটন আনছারী (৩২) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত লিটন আনছারী বাগআঁচড়া বাগুড়ী গ্রামের সিদ্দিক আনছারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে লিটন আনছারী মোটরসাইকেলযোগে বেলতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়ার বাগুড়ী মুড়ির মিল নামক স্থানে যশোরগামী একটি মুরগির বাচ্চা বহনকারী (ঢাকা মেট্রো ট- ১৫-১৭৪৯) কাভার্ড ভ্যান অতিক্রমের সময় মটর সাইকেল থেকে তিনি ছিটকে পড়ে যান। এসময় কাভার্ড ভ্যান লিটনের মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বাগআঁচড়া পুলিশ তদন্তু কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করেন। কিন্তু এর আগেই চালক ও তার সহকারী পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া বলেন, লাশ ময়না তদন্তেরর জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *