ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় কৃষি ডিপ্লোমা ইন্টার্নশিপ শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী পাঠদান

admin ঢাকা
আপডেট: 19 March 2019, 21:53

তালা প্রতিনিধি: তালায় কৃষি ডিপ্লোমা ইন্টার্নশীপ শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে পাঠদান করা হয়েছে।
কৃষি অফিস সূত্র জানায়, নাটিকার মাধ্যমে জৈব-বালাইনাশক সম্পর্কিত তথ্য প্রদানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়েছে। তালা কৃষি অফিসের অধীনে ৩৭ জন শিক্ষার্থী তিন মাস মেয়াদী ইন্টার্নশীপ সম্পন্ন করছে। উপ সহকারী কৃষি কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে কৃষি বিষয়ক মৌলিক ও আধুনিক প্রযুক্তিসমূহ শিক্ষনের পাশাপাশি উপজেলা কৃষি অফিসে সংশ্লিষ্ট পাঠদান করানো হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ বলেন, শুধু শোনা বা দেখার মাধ্যমে শেখার চেয়ে একত্রে কান এবং চোখে তথ্য গ্রহণ পূর্বক মস্তিষ্কে প্রেরণ করলে গ্রহণকৃত তথ্যের স্থায়িত্ব বৃদ্ধি পায়। প্রচলিত পদ্ধতির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নতুন আঙ্গিকে অধিক মনোযোগী করে তোলার উদ্দেশ্যে নাটিকার মাধ্যমে উপস্থাপনের পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *