ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাধ্যমিকের কোচিং সেন্টার

admin
March 19, 2019 9:51 pm
Link Copied!

তালা প্রতিনিধি: নীতিমালা উপেক্ষা করে তালার কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলছে মাধ্যমিকের কোচিং সেন্টার।
সূত্র জানায়, কলাগাছি গ্রামের পঞ্চানন সরকারের ছেলে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ সরকার এ কোচিং সেন্টার পরিচালনা করছেন। প্রাথমিক বিদ্যালয় ছুটির পর স্কুলের ক্লাস রুমে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে কোচিং করান তিনি।
সরেজমিনে জানতে চাইলে শিক্ষক সুভাষ কোন উত্তর না দিয়ে ক্লাস রুম বন্ধ করে চলে যান।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক বাবু লাল জানান, স্কুল ছুটির পরে আমি সব রুমে তালা দিয়ে আসি। স্কুল রুমে কোচিং হয় কিনা আমার জানা নেই। যেহেতু তিনি আমার স্কুলের শিক্ষক তার কাছে রুমের চাবি আছে, তবে স্কুলের রুম খুলে কোচিং করান কিনা আমি জানি না।
স্কুলের সভাপতি ডা. হারাণ চন্দ্র মন্ডল জানান, আইন আনুযায়ী স্কুলে কোচিং করানো নিষেধ। এলাকার ছেলে এবং স্কুলের শিক্ষক বিধায় আমরা কিছু বলি না।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সরকারিভাবে কোচিং সম্পূর্ণ নিষেধ। স্কুলের ক্লাস রুম ব্যবহারের প্রশ্নই আসে না। যদি কেউ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।