ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেনের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 19 March 2019, 21:40

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন আনারস প্রতীকে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক আকবার আলী, প্রচার সম্পাদক হাসান হাদী, দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিল উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, বৈকারী আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ইশারুল ইসলাম, সমাজসেবক আব্দুর রউফসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী এসএম শওকত হোসেন বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অনিয়ম ও দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ গড়ে তুলবো। কোনো দুর্নীতিবাজ আমার ধারেপাশে ঠাঁই পাবে না। মানুষের কল্যাণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। তিনি আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে সকলকে ভয়ভীতিমুক্ত হয়ে ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করে যোগ্য ব্যক্তিকে বেছে নেয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *