ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তারালীতে বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ

admin ঢাকা
আপডেট: 19 March 2019, 21:28

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার তারালীতে বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০টায় তারালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের (নবযাত্রা প্রকল্প) আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নাব পারভীন, সহকারী শিক্ষক শশাঙ্গা কুমার, শ্যামল সরকার, ভিডিসির সভাপতি পূর্নিমা রানী বিশ্বাস, সৌমিত্র মন্ডল, মারুফা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেন্ডার অর্গনাইজার সামীমা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *