ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌর এলাকায় আসাদুজ্জামান বাবুর গণসংযোগ

admin
March 19, 2019 9:27 pm
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। মঙ্গলবার দিনভর তিনি সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর, পলাশপোল, সুলতানপুর, কাটিয়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সেলিম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী প্রমুখ। গণসংযোগকালে আসাদুজ্জামান বাবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা। সুতরাং নৌকা প্রতীকের বিকল্প নেই। উন্নয়নের পক্ষে থাকতে হলে আবারো ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।