ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

admin ঢাকা
আপডেট: 19 March 2019, 21:26

ডেস্ক রিপোর্ট: ‘মাদককে না বলুন, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ুন’ শ্লোগানে সন্ত্রাস ও মাদকমুক্ত শান্তিময় সাতক্ষীরা গড়ার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা ছাত্রলীগ।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন আলম সাদ্দাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী সাহেদ পারভেজ ইমন, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, মাদক ও চোরাচালান বন্ধে জেলা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত। সাতক্ষীরা জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত করতে ছাত্রলীগ দিন রাত কাজ করে যাবে। পুলিশ প্রশাসন যদি মাদক ও চোরাচালানীদের সাথে কোন রকম আপোষ করে তাহলে ছাত্রলীগ রাজপথে নেমে তা প্রতিহত করবে।
এসময় তারা বড়বাজারের চোরাচালানী আমিনুর ও তার ছোটভাই মতিনুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *