Sunday, 6 September 2026

সাতক্ষীরায় ২ দিনব্যাপী শিক্ষা মেলা সম্পন্ন : যুগ উপযোগী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহবান এমপি রবির

admin ঢাকা
আপডেট: 19 March 2019, 20:51

ডেস্ক রিপোর্ট: ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় শিক্ষা মেলা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে পিটিআই চত্বরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি বলেন, প্রাথমিক শিক্ষাই হল মূল শিক্ষা। প্রাথমিক শিক্ষকরাই শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে। নেতৃত্ব ভাল হলে সব কিছুই ভাল হয়। শিক্ষকরা জাতি ও সুনাগরিক গড়ার কারিগর। মেলার সকল স্টলে মহান স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য ও কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করার উপকরণ দেখে খুবই ভাল লেগেছে। গতানুগতিক শিক্ষার পাশাপাশি যুগ উপযোগী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিটিআই সুপার এস.এম রাউফার রহীম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আক্তার, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দিন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসারের পুরস্কার পেয়েছেন সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হক। শ্রেষ্ঠ স্টলের প্রথম পুরস্কার পেয়েছে তালা উপজেলা শিক্ষা অফিস, দ্বিতীয় স্থান অধিকার করেছে সদর উপজেলা শিক্ষা অফিস ও তৃতীয় স্থান অধিকার করেছে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিস। দুই দিনব্যাপী এ মেলায় জেলার ৭টি উপজেলার ৭টি স্টল স্থান পেয়েছে।
স্টলগুলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং রূপ বৈচিত্র্যে সাজানো হয়। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *