১১১ দিনে হাফেজ হলেন ১০ বছরের মাহফুজা খাতুন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দারুল ফালাহ কওমিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী মাহফুজা খাতুন ১১১ দিনে হেফজ শেষ করেছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা মোখলেছুর রহমান জানান, উপজেলার বাদঘাটা গ্রামের আবু মুসার মেয়ে মাহফুজা খাতুন (১০) রমজানের পরে মাদ্রাসার নাজেরা বিভাগে ভর্তি হয়। ওই বিভাগ সম্পন্ন করে গত কিছুদিন আগে হেফজ শুরু করে এবং ১১১ দিনে শেষ করেছে। হাফেজ মাহফুজা খাতুনের পিতা মাতা তার জন্য এবং প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply