ঢাকাMonday , 18 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা আহত

admin ঢাকা
আপডেট: 18 March 2019, 22:12

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। আহত বৃদ্ধা আদালতপুর গ্রামের মৃত মোহাম্মদ সরদারের স্ত্রী সবুরন্নেছা (৮০)। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় আশাশুনি সদরের আদালতপুর গ্রামে তার উপর হামলার ঘটনা ঘটে।
ওই বৃদ্ধার ছেলে হায়দার আলি জানান, ঘটনার দিন সন্ধ্যায় একই গ্রামের মৃত জহির সরদারের ছেলে নূরুল ইসলাম, নূরুলের স্ত্রী-শ্বাশুড়ির সাথে সবুরন্নেছার জালে ছাগল জড়িয়ে যাওয়া ও ছাগল ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তারা বৃদ্ধার বাড়িতে ঢুকে তাকে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে রাতেই আশাশুনি হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *