Sunday, 6 September 2026

আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 18 March 2019, 22:05

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে কাঁকড়া চাষী, ব্যবসায়ী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে আইডিয়ালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় শোভনালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আইডিয়ালের ব্যবস্থাপনায়, ডিআরআরএ’র সহযোগিতায়, লিলিয়েন ফন্ডস্ নেদারল্যান্ডসের অর্থায়নে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়নের সদস্য সচিব আমিনুর রশিদ, ইউনিয়নের সেল্ফ হেল্প গ্রুপের সদস্য গোদাড়া প্রতিবন্ধী কলাণ সমিতির সভাপতি মফিজুল ইসলামসহ কাঁকড়া ব্যবসায়ী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
সভায় আইডিয়ালের ফিল্ড ফ্যাসিলিটেটর দেবশীষ চক্রবর্তীর সঞ্চালনায় প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়ন বিষয়ে আলোকপাত করেন।
এসময় উপস্থিত সকলে প্রতিবন্ধীদের জীবন যাত্রার মানোন্নয়নে আইডিয়ালের চলমান প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রসংশা এবং সবাই প্রতিবন্ধীদের সহযোগিতা করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *