ঢাকাMonday , 18 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শাল্যে ঝড়ে উপড়ে পড়েছে পল্লী বিদ্যুতের খুটি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

admin ঢাকা
আপডেট: 18 March 2019, 21:40

ডেস্ক রিপোর্ট: প্রচ- ঝড়ে সাতক্ষীরা শহরের ঝুটিতলা-শ্যালে সড়কে পল্লী বিদ্যুতের খুটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রবিবার (১৭ মার্চ) রাতে শাল্যে গ্রামে ঝড়ে ওই খুটি উপড়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটি উপড়ে সড়কের পার্শ্ববর্তী ধানের জমিতে পড়েছে। এ কারণে রোববার রাত থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বিদ্যুতের তার রাস্তায় পড়ে থাকায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে চলচল করছে।
স্থানীয় বাসিন্দা মোছা. ছালেহা খাতুন বলেন, বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার কারণে শতাধিক পরিবারে রোববার রাত থেকে বিদ্যুৎ নেই। এছাড়া কৃষকরা ধানের জমিতে নামতে ভয় পাচ্ছে।
স্থানীয় মাস্টার মো. সাজ্জাত হোসেন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফোন করে জানানো হলেও এখনো পর্যন্ত খুঁটি সোজা করতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *