ঢাকাMonday , 18 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় অ্যাগ্রোবেজড ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বঙ্গবন্ধু পাঠাগার ও মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল উদ্বোধনকালে সালমান এফ রহমান

admin ঢাকা
আপডেট: 18 March 2019, 21:41

ফাহাদ হোসেন: সাতক্ষীরায় অ্যাগ্রোবেজড ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) এমপি।
সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সালমান এফ রহমান বলেন, ইতোমধ্যে সারাদেশে ৮০টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। যেহেতু সাতক্ষীরায় রপ্তানি করারযোগ্য অনেক পণ্য রয়েছে যেমন আম, মধু, চিংড়ি এছাড়া সাতক্ষীরাতে রয়েছে সুন্দরবন, রয়েছে স্থলবন্দর। তাই সাতক্ষীরায়ও একটা ইকোনমিক জোন প্রতিষ্ঠার প্রয়োজন। ইকোনোমিক জোন প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমির প্রয়োজন হয়। আমি জেলা প্রশাসকের কাছ থেকে জেনেছি, তিনি এই জোন প্রতিষ্ঠায় ২০০ থেকে ৩০০ একর জমির দিতে পারবেন। সুতরাং জমির সমস্যা না থকলে এ বিষয়ে আমি আন্তরিকভাবে চেষ্টা চালাবো।
তিনি আরও বলেন, সাতক্ষীরার প্রতি আমার আলাদা টান রয়েছে। স্বাধীনতার পর পাট, চিংড়ি- এগুলোর বাইরে কি কি রপ্তানি করা যায় তা নিয়ে চিন্তা করতেন বঙ্গবন্ধু। এক পর্যায়ে তিনি আমাকে ডেকে বললেন সাতক্ষীরার মধু রপ্তানি করো। তাই সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি যখনই বলেছেন, আমি তখনই সাতক্ষীরায় আসতে রাজি হয়েছি।
এ সময় তিনি মুন্সিগঞ্জে পর্যটন কেন্দ্র স্থাপন ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল এমপিও করণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ করার আশ^াস প্রদান করেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ ও সাতক্ষীরায় বিদ্যুৎ প্লান্ট স্থাপনের দাবি জানালে তার প্রেক্ষিতে সালমান এফ রহমান বলেন, সাতক্ষীরা পৌরসভা আসলে অনেক বড় হয়েছে। এলজিআরডিতে কথা বলে সাতক্ষীরাকে সিটি কর্পোরেশন করার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া সাতক্ষীরায় যদি বিশেষ অর্থনৈতিক এলাকা তৈরি হয়, তার সাথে এমনিতেই বিদ্যুৎ প্লান্ট তৈরি হবে। তারপরও যদি বিদ্যুতের ঘাটতি থাকে তাহলে আলাদা বিদ্যুৎ প্লান্ট তৈরি কথা ভাববো।
এ সময় সালমান এফ রহমান স্কুল এবং পাঠাগারকে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ প্রমুখ।
পরে শিল্পকলার মঞ্চে সুবর্ণ নাগরিকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
এর আগে অতিথিবৃন্দ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল উদ্বোধন এবং মোনাজাতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *