ঢাকাMonday , 18 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 18 March 2019, 21:39

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা সোমবার বেলা ১১টায় ক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে ২৫ মার্চ বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা, ঐ দিন সন্ধ্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রেসক্লাবের চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখার বিষয়ে সকলে একমত পোষণ করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী’র পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, ইয়ারব হোসেন ও জি.এম আদম শফিউল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *