Sunday, 6 September 2026

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ও লাল সবুজের পতাকা: নজরুল ইসলাম

admin ঢাকা
আপডেট: 18 March 2019, 21:24

ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জেলা পরিষদে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, এস.এম আসাদুর রহমান সেলিম, মো. মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তার যে উন্নত চিন্তা চেতনা ছিল- সেই চিন্তা চেতনা থেকেই ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ও লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু ছিলেন শ্রেষ্ঠ বাঙালি ও অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি জাতিসহ বিশ^বাসী জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করবে।
এসময় জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *