সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মোরশেদের উঠান বৈঠক
আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে মটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে সোমবার বিকালে লাবসা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৈখালী এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কামাল হোসেন।
বিশিস্ট ব্যবসায়ী নূরুল হোসেনের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়রাম্যান প্রার্থী গোলাম মোরশেদ। এসময় উপস্থিত ছিলেন, জুয়েল হাসান, রুবেল হোসেন, শাহীন হোসেন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, ছিয়ামুদ্দিন, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।
এসময় চেয়ারম্যান প্রার্থী গোলাম মোরশেদ বলেন, আধুনিক সদর উপজেলা পরিষদ গড়তে ২৪ মার্চ সারাদিন মটরসাইকেল মার্কায় ভোট দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার উন্নয়নের কাজ করার সুযোগ দিন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply