ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নানা কর্মসূচির মধ্যদিয়ে জন্মদিনে বঙ্গবন্ধুকে স্মরণ

admin ঢাকা
আপডেট: 17 March 2019, 22:45

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ও জেলার বাইরে বিভিন্ন এলাকায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯। এ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ প্রতিপাদ্যে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োন করে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-


তালায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
তালা: তালায় দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে তালা উপ-শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজউদ্দীন, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন।


আশাশুনিতে র‌্যালি ও আলোচনা
আশাশুনি: আশাশুনিতে এ উপলক্ষ্যে আনন্দ র‌্যালি, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এরপর শহিদ স্মৃতিসৌধ চত্বরে বাঙালি জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বর্ণাঢ্য রাজনৈতিক মতাদর্শ বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নবাগতা সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, আবুল কালাম আজাদ প্রমুখ। এরপর শিশু সমাবেশে বঙ্গবন্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রবন্ধ পাঠ এবং প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর পর্ব উপস্থাপন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। তিন ক্যাটাগরির প্রতিযোগিতার একটিতে ১ম হয়েছেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবু সালেহ মোহাম্মদ হাসনাইন প্রতীক। এর আগে দিবসটি উপলক্ষ্যে থানাপুলিশ, বিভিন্ন স্কুল, কলেজ-মাদ্রাসার শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণের উপস্থিতিতে একটি আনন্দ র‌্যালি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
দেবহাটা: দেবহাটায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ উপলক্ষ্যে র‌্যালি এবং আলোচনা সভা অনষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিঞ্চুপদ বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকপাত করে তার আদর্শে জীবন গড়ার আহবান জানান। শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।
ছবি


কালিগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
কালিগঞ্জ: কালিগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, শিশু সমাবেশ, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, উপজেলা ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ শেখ রিয়াজুল ইসলাম, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরউল্যাহ ইব্রাহিম প্রমুখ।
পরে শিশু সমাবেশ, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ ধলবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন এবং বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে একটি র‌্যালি ধলবাড়িয়া সেকেন্দারনগর চৌমুহনী থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নলতা ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি নলতা হাসপাতাল মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলতা হাটখোলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় অলোচনা সভায় বক্তব্য রাখেন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, সাবেক সভাপতি সামছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান প্রমুখ।


নওয়াবেঁকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন
নওয়াবেঁকী (শ্যামনগর): ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে শ্যামনগরের নওয়াবেঁকী সুন্দরবন কিন্ডার গার্টেনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিন্ডার গার্টেনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন নাইমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, সুন্দরবন কিন্ডারগার্টেনের পরিচালনা পর্ষদ সভাপতি মাওলানা ইকরামুল কবির, শামীম লুৎফর জব্বার।
আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে কিন্ডারগার্টেন এর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নওয়াবেঁকী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পাটকেলঘাটায় জাতীয় শিশু দিবস পালিত
পাটকেলঘাটা: পাটকেলঘাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে র‌্যালি, জন্ম দিনের কেক কাটা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক শেখ আব্দুল মালেক, সুব্রত কুমার দাশ, ফকির আহমদ শাহ, আব্দুল গফফার, আহলাদ চন্দ্র, সরদার নুরুল ইসলাম, আনন্দ মোহন মন্ডল, জাহানারা খাতুন, লক্ষী রানী দাশ, শামিমা আক্তার, ক্রিড়া শিক্ষক এ এস এম আব্দুর রশিদ, প্রদর্শক হায়দার আলী, মফিজুর রহমান প্রমুখ।
এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যেগে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে রবিবার সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে পাটকেলঘাটার মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মণিরামপুরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
মণিরামপুর (যশোর): মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পৌর শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, উপজেলা পরিষদ চত্বরে শিশু সমাবেশ, আলোচনা সভা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাংকন, রচনা, বক্তৃতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, মণিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ জি.এম রবিউল ইসলাম ফারুকী, মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) এস.এম এনামুল হকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


শার্শায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
বেনাপোল প্রতিনিধি: শার্শায় রোববার (১৭ মার্চ) বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পঅর্পণ, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, শার্শা থানা অফিসার ইনচার্জ এম মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও আলেয়া ফেরদৌস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন প্রমুখ।


যশোরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
যশোর: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করা হয়েছে। রোববার সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক আবদুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনছার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, সিনিয়র জেলা তথ্য অফিসার এএসএম কবীর, কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান প্রমুখ।
চৌগাছা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
যশোর: যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা আওযামী লীগের সাধারণ সস্পাদকের কার্যালয়ের পাশে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান শান্তি মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাতিবিলা ইউপির সাবেক চেয়ারম্যান হাজী সহিদুল ইসলাম মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন, সাবেক শ্রম সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা কৃষকলীগের সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।
নুরনগরে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
নুরনগর: শ্যামনগরের নুরনগরে কর্মরত সাংবাদিকৃবন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করে। রোববার (১৭ মার্চ) বিকাল ৫টায় নুরনগরস্থ সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এই কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক কাফেলার নুরনগর প্রতিনিধি পলাশ দেবনাথ, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন, দৈনিক কালের চিত্রের নুরনগর প্রতিনিধি এসএম সোহেল রানা বাবু, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার নুরনগর প্রতিনিধি ফারুক আহমেদ নয়ন, সাপ্তাহিক সূর্যের আলোর শ্যামনগর ও দৈনিক যুগের বার্তার নুরনগর প্রতিনিধি মো. নুরুজ্জামান, দৈনিক পত্রদূতের নুরনগর প্রতিনিধি এস কে টুটুল, দৈনিক স্পন্দনের নুরনগর প্রতিনিধি মো. আশরাফুল আলম মিন্টু, দৈনিক দক্ষিণের মশালের মুকুল ও শফিকুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিনের শ্যামনগর প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক সূর্যের আলোর নুরনগর প্রতিনিধি বিশ্বজীত কর্মকার প্রমুখ।

নগরঘাটায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
ধানদিয়া: পাটকেলঘাটার নগরঘাটায় অনলাইন নিউজ পোর্টাল লাল সবুজের কথা’র আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) নগরঘাটা পোড়ারবাজারে লাল সবুজের কথা নিউজ পোর্টালের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে কেক কাটা হয়।
অনুষ্ঠানে লাল সবুজের কথা’র সম্পাদক ও প্রকাশক মো. জাবের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাল সবুজের কথা নিউজের উপদেষ্টাম-লীর সদস্য মো. কামরুজ্জামান লিপু। উপস্থিত ছিলেন, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও পোড়ারবাজার বণিক সমিতির সভাপতি ডা. সাইদুল আলম বাবলু, পোড়ারবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন, মো. মোজাফফ্ফার হোসেন, মামুন হোসেন, ইয়াছিন আলী, আবু সাঈদ, মঈনুল আমিন মিঠু, দুজ্জামান শুভ, মো. সাইফুল ইসলাম, আ’লীগ নেতা মো. মিজানুর রহমান প্রমুখ।
দেবহাটায় ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
দেবহাটা: দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালন করেছে উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, নব-নির্বাচিত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এ.এইচ সোহাগ, সরকারি কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহ, সহ-সভাপতি মাসুদ রানা, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, আছাদুল ইসলাম, জাহিদ হোসেন, আবু রায়হান, ইকবাল হোসেন, তুহিন হোসেন, নাসির হোসেন প্রমুখ।


দেবহাটা কলেজে আলোচনা
দেবহাটা: দেবহাটা কলেজে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আনিসুজ্জামান কালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং কমিটির সভাপতি আনোয়ারুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস, মুক্তিযোদ্ধা আব্দুল হক, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক আবু তালেব মোল্লা, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ।


সখিপুর ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
সখিপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দেবহাটা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় ইদগাহ ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব লিটু, প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, শিক্ষক এবরান আলী, আকতার রেজা বাবুল, সাইফুল্লাহ আল তারিক প্রমুখ।
দেবহাটা সরকারি কেবিএ কলেজে আলোচনা
সখিপুর: দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় কলেজের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জীব বিজ্ঞান বিভাগের প্রধান আজহারুল ইসলাম, অর্থনীতি বিভাগের শহিদুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের আকবর আলী, ক্রীড়া শিক্ষক সামসুল হুদা কবির, মনিরুজ্জামান মহসিন। এছাড়াও উপস্থিত ছিলেন দৌলাতুন্নেছা পারুল, আব্দুল আজিজ, আবু তালেব, আমিনুর রহমান, রাবেয়া পারভীন, শাহাজাহান আলী প্রমুখ।


নেংগুড়াহাট স্কুল অ্যান্ড কলেজে শিশু সমাবেশ
নেংগুড়াহাট (যশোর): যশোরের মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, শিশু সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, চিত্রাংকন, রচনা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভায় স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে ও মাস্টার জাকাতুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, বর্তমান অধ্যক্ষ রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মাস্টার অরুন কুমার সরকার, সদস্য বিমল কর্মকার, আওয়ামী লীগের অন্যতম নেতা আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহম্মেদসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।


সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ পালিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীর কেক কাটেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, সহকারি পরিচালক হারুন অর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান।


সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকাল ৯টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক পর্ষদের সম্পাদক শফিকুর রহমান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক রবিউল ইসলাম, শষিভূষণ পাল, শরিফুল আলম, মোস্তাফিজুর রহমান, শাহিনুল হকসহ কলেজের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক রোকনুজ্জামান।


ব্রহ্মরাজপুর ডিবি গার্লস স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
কবিতায় ছন্দ গানে সুর আর ভাষণে মহান মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত বারতা ছড়িয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল ৯টায় স্কুলের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করে দশম শ্রেণির সুমাইয়া খাতুন। সঙ্গীত পরিবেশন করে সুমাইয়া, ফারিহা, তনুশ্রী, রহিমা ও মিম। বক্তব্য রাখে শিক্ষার্থী মাহিরা, জান্নাতুল মিম, ফারিহা ও কণিকা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বকণ্ঠে পরিবেশন করে নবম শ্রেণির মাকশকুরা পারভীন।
সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার ম-ল, সহকারি শিক্ষক হাফিজুল ইসলাম, অরুন কুমার ম-ল, দেবব্রত ঘোষ, অভিভাবক সদস্য নজরউদ্দিন সরদার।


বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে জাতীয় শিশু দিবস পালিত
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) স্কুল প্রাঙ্গণে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আলহাজ¦ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফারজানা সুলতানা, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, সুমি ও কামরুজ্জামান প্রমুখ।


সাতক্ষীরা পৌরসভায় দোয়া ও আলোচনা
সাতক্ষীরা পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পৌর মসজিদে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস, উপ-সহকারি প্রকৌশলী মাসুদ রানা, স্যানেটারি ইঞ্জিনিয়র রবিউল আলম, প্রধান অফিস সহকারি প্রশান্ত প্রসাদ ব্যানার্জী, হিসাব রক্ষক মো. জোহর আলী ও পৌরসভার সার্ভেয়ার মামুন অর রশীদ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভার মসজিদের ইমাম হাফেজ শেখ কামরুল ইসলাম। এসময় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পুরস্কার বিতরণ
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ মো. জিয়াউল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ ফেরদৌস আরেফিন, মাহবুবর রহমান, শিক্ষক মো. আনিসুর রহমান, রঞ্জন কুমার সরকার, শেখ আব্দুল আলিম, ধর্মদাশ সরকার, মোস্তফা বাকী বিল্লাহ, শংকর প্রসাদ দত্ত, বিষ্ণপদ পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সামীমা ইসমত আরা, সহকারী শিক্ষক মো. আনিছুর রহমান, উম্মে হাবিবা, সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ, মো. ওয়ালিউর রহমান, মনিরুজ্জামান, দিপাসিন্ধু তরফদার প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, ইয়াহিয়া ইকবাল, মো. সিরাজুল ইসলাম, মো. আবদুস ছবুর, গাজী মোমীন উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন
সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদ্রাসার উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল মুজিদ সিদ্দীকি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। বিশেষ অতিথি ছিলেন, তৌহিদুর রহমান ডাবলু। উপস্থিত ছিলেন প্রভাষক মনিরুল ইসলাম, নাসির উদ্দীন, শহিদুল ইসলাম, সাইফুল আলম সিদ্দিকী, তৌয়েবুর রহমান, নূর আহম্মদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুল হামিদ আজাদী। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ জাহাঙ্গীর আলম জিয়া।
মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে রোববার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান ছট্টু ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠক শেখ ফারুকুজ্জামান ডেভিড। দোয়া পরিচালনা করেন হাফেজ মফিজুল ইসলাম।


ভালুকা চাঁদপুর কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এআরএম মোবাশ্বেরুল হক জ্যোতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতির জনকের শৈশব, কৈশর রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকা- তুলে ধরে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক রেজাউল করিম, বিজন কুমার মিত্র, রেজাউল ইসলাম, প্রভাষক রবীন্দ্রনাথ সরকার, জিএম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাবু নিত্যানন্দ সরকার। বক্তব্য শেষে জাতির জনকের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
কৃষ্ণনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
কৃষ্ণনগর (কালিগঞ্জ): কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রচনা লেখা, ছবি অংকন, বঙ্গবন্ধুর ভাষণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একইভাবে কিষাণ মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি, গান, বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতা এবং জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মৌলভী মাওলানা আরিফ বিল্লাহ।


কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালন করা হয়েছে। সাতক্ষীরার কাটিয়াস্থ জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটা হয়। সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু। আরো বক্তব্য রাখেন কাটিয়া শাহী মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হাফিজ, সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের সভাপতি মো. শামছুজ্জামান জুয়েল, পৌর কৃষকলীগ নেতা মাস্টার মো. আব্দুল খালেক, ডা. মো. রুহুল আমিন, মো. আলমগীর হোসেন জুয়েল, আবুল খায়ের, শায়ীর হোসেন, ওবায়দুল্লাহ ইসলাম, বাবলুর রহমানসহ জেলা, পৌর ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ।


ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন
ধুলিহর: ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে মো. হোসেন মিলনায়তনে বীর মুুুক্তিযোদ্ধা চেয়ারম্যান স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুুুুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন বীর মুুুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি মকসুমুল হাকিম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সম জালাল উদ্দিন, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাবু। আরও উপস্থিত ছিলেন বীর মুুুুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুুুুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, আব্দুর রশিদ পারভেজ, বীর মুুুুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার, শিক্ষক নিলীপ কুমার মল্লিকসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল।
চাম্পাফুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন
চাম্পাফুল (কালিগঞ্জ): কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
চাম্পাফুল আ. প্র. চ. মাধ্যমিক বিদ্যাপীঠে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, নাচ, গান, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা।
পরে বিদ্যাপিঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখপদ বাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, সাইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দিবসটি পালন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনানী সমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উদয় ভাস্কার ব্যানার্জি, সাংবাদিক মনিরুজ্জামান, সদস্য তুহিন ও ফরিদা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *