ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছির বালিয়াডাঙ্গা বাজারে নির্বাচনী পোস্টার ঝুলানোকে কেন্দ্র করে সংঘর্ষ

admin
March 17, 2019 10:18 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে উপজেলা নির্বাচনের পোস্টার ঝুলানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর পোস্টার ঝুলানোকে কেন্দ্র এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা সংসদ অফিস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার হয়ে আসছে। ঠিক তার ১৫ গজ পূর্বে সামসুল হকের মিল চত্বরের প্রবেশ পথে রফিকুলের মাংসের দোকানসহ পাশ্ববর্তী জায়গায় নির্বাচনী অফিস তৈরি করেছে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আসাদুজ্জামান শাহজাদা।
কিন্তু রোববার সকালে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম, মোটরসাইকেল চালক আসাদুল ও রিপন নামে এক যুবক জায়গাটি ভাঙচুর পূর্বক দখলে নিয়ে নৌকার প্রার্থী স্বপনের নির্বাচনী অফিস তৈরির চেষ্টা করে। এ নিয়ে সংঘর্ষ চলতে থাকলে কলারোয়া থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়। কিছুক্ষণ পর মিল চত্বরের প্রবেশ মুখে আমিনুল ইসলাম লাল্টুর পোস্টার ঝুলাতে গেলে স্থানীয় নিকারীপাড়ার আবুলের ছেলে মিজানুরকে মারধর করে সেলিম, আসাদুল, ইমাদুল ও রিপন নামের কয়েকজন।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, পোস্টার ঝুলানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিলো। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।