কাজলা অ্যাডভোকেট আজিজিয়া সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজদের মধ্যে পাগড়ী বিতরণ
নলতা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা অ্যাডভোকেট আজিজিয়া সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ সমাপনী ছাত্রদের মাঝে পাগড়ী বিতরণ করা হয়েছে। রোববার (১৭ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মিরপুর দারুল রাশাদ মাদ্রাসার প্রিন্সিপাল পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ সালমান নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আমির হোসাইন, ওস্তাদুল মোকাররম হাফেজ মো. শফিকুল ইসলাম, নিউ যমুনা শ্রীম্প হ্যাচারি অ্যান্ড কালচারের চেয়ারম্যান আজিজ সুমন, কাসেমুল উলুম মাদ্রাসার মাওলানা আনসার সাহেব, ফরহাদ সফট সেল ক্র্যাব এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী বি.এম ফয়সাল ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরার কলারোয়া উপজেলার শেখ মিজানুর রহমানের ছেলে মো. ফাহিম হাসান, সাতক্ষীরা সদরের মৃত আনসার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম ও কালিগঞ্জের কাজলা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন অতিথিবৃন্দের নিকট হতে পাগড়ী কোরআন শরীফ, তসবীহ, টুপি ও জায়নামাজ গ্রহণ করে।
Leave a Reply