ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাঁপা ইউনিয়নে আ’লীগের বিশেষ বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 17 March 2019, 21:41

নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: আগামী ৩১ মার্চ মণিরামপুর উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমা খানমের পক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) বিকালে উপজেলার ঝাঁপা ইউনিয়নের পার্টি অফিসে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কওছার আহম্মেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে নির্দেশনামূলক বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান। বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা খানম, আওয়ামী লীগ নেতা জি.এম মজিদ, চেয়ারম্যান সামছুল হক মন্টু, অধ্যক্ষ আব্দুল লতিফ, আব্দুর রশীদ, মাস্টার লিটন, শরিফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *