ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির কুখ্যাত মাদক বিক্রেতা অমেদ আলীসহ গ্রেফতার ২

admin ঢাকা
আপডেট: 17 March 2019, 21:22

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুখ্যাত মাদক ব্যবসায়ী অমেদ আলীকে ৩২ পিস্ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের গফুর সরদারের ছেলে। শনিবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে ওসি বিপ্লব কুমার নাথের নির্দেশনায় শ্বেতপুর গ্রাম থেকে মাদক বিক্রির সময় অমেদ আলীকে হাতেনাতে গ্রেফতার করেন এএসআই মাহাবুব হোসেন ও এএসআই তরুন কৃষ্ণ রায়। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯(৩)১৯ নং মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের মান্দার আলীর ছেলে আশাশুনি থানার জিআর ৪৫/১১ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রেজাউল সানাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে আদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *