ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা স্থলবন্দর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রীতিভোজ

admin
March 17, 2019 9:20 pm
Link Copied!

আবিদ হোসেন, ভোমরা: ভোমরা স্থলবন্দর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পিকনিক কর্নারে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রাত্যহিক যান্ত্রিক জীবন থেকে এক দিনের জন্যে প্রকৃতির কাছাকাছি গিয়ে সমিতির সদস্যরা বিমোহিত হয়ে সারাদিন ইছামতির তীরে ঘোরাঘুরি ও নাচ গান খেলায় মেতে ওঠেন। এ সময় সমিতির কয়েকজন সদস্যসহ নিমন্ত্রিত শিল্পীরা গান এবং নাচ পরিবেশন করেন। সবশেষে অনুষ্ঠিত হয় লটারির মাধ্যমে ভাগ্য পরীক্ষা। প্রীতিভোজের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কোষাধ্যক্ষ ডা. জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, আব্দুল মাজেদ, শহিদুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী, যুব নেতা আব্দুস সাত্তার জুয়েল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।