ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজার বাগানে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ

admin
March 17, 2019 8:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: খরচের টাকা দিতে না পারায় দরিদ্র বাবা মার ওপর অভিমান করে চলে এসেছিল সাতক্ষীরায়। দু’দিন পর সাতক্ষীরা শহরের ভাড়া বাসায় মিললো তার ঝুলন্ত লাশ।
সাতক্ষীরা থানা পুলিশ জানিয়েছে, ঝুলন্ত লাশটি সুমন পালের (২৫)। সে তালা উপজেলার তেঘরিয়া গ্রামের প্রদীপ পালের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র সে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ জানান, খুবই গরিব পরিবারের ছেলে সে। শহরের রাজার বাগান এলাকার মো. রইসউদ্দিনের বাড়ি ভাড়া থাকতো ছেলেটি। টাকার প্রয়োজনে বাড়িতে গিয়েছিল সে। কিন্তু গরিব বাবা মা টাকা দিতে না পারায় অভিমান করে ফিরে এসেছিল সুমন। শনিবার রাত ৯টার দিকে তাকে তার ভাড়া বাড়ির কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় লোকজন। পরে পুলিশ রোববার সকালে লাশটি নামায়। ময়না তদন্তের জন্য সুমনের লাশ পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে। সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
গ্রামবাসীর বরাত দিয়ে এসআই আরও জানান, ছেলেটির সাথে একটি মেয়ের প্রেমজ সম্পর্ক ছিল। তারা মাঝে মাঝে লিভ টুগেদার করতো। কেউ বলেন সে তাকে বিয়ে করেছিল। কেউ বলেন সত্য নয়। তারা বলেন, দু’জনের মধ্যে নানা বিষয়ে ঝগড়া হয়। এরপরই ফ্যানে নিজেকে ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে ছেলেটির বাবা মা পুলিশকে জানিয়েছে, এ ঘটনা সত্য নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।