ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবনগরে নৌকার সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 17 March 2019, 20:45

000ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণা চালানোকে কেন্দ্র করে নৌকার সমর্থক এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দেবনগরে নূর হোসেনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন, দেবনগর গ্রামের মৃত দুলাল বল্লবের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিতোষ বল্লব।
আহত পরিতোষ বল্লব জানান, তিনি নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবুর সমর্থনে নির্বাচনী কাজ করছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নূর হোসেনের দোকানের সামনে আসেন। এ সময় আনারস প্রতীকের প্রার্থী এস.এম শওকত হোসেনের সমর্থক উত্তর দেবনগর গ্রামের জাকারিয়ার ছেলে মোতালেব পরিতোষ বল্লবের কাছে কৈফিয়ত চেয়ে বলে তুমি শওকত সাহেবের আনারস মার্কায় ভোট না করে নৌকায় ভোট করছো কেনো? এসময় দু’জনের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে মোতালেব উত্তর দেবনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাঈদের কাছে মোবাইল করে। সাঈদ এ সময় একই গ্রামের আজিজার রহমানের ছেলে লিটন, জাকারিয়ার ছেলে মোজাম্মেল, নজরুল ইসলামের ছেলে সুমন ও সোহরব হোসেনের ছেলে বাবলুসহ ৮-১০ জনকে ডেকে সংঘবদ্ধ হয়ে নৌকার সমর্থক আওয়ামী লীগ নেতা পরিতোষের উপর হামলা চালায়। এ সময় তারা তাকে কিল, ঘুষি ও লাথি মেরে লাঞ্ছিত ও আহত করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এস.আই কিশোর বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান বাবু ও আনারস প্রতীকের প্রার্থী এস.এম শওকত হোসেন ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধটি নিষ্পত্তি করে দিয়েছেন। তিনি আরো জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *