সদরে টিউবওয়েল প্রতীকে ভোট চেয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুজনের গণসংযোগ
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এমএম মারুফ তানভীর হুসাইন সুজন টিউবওয়েল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। রোববার (১৭ মার্চ) তিনি সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংড়ী ও শহরের বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
মতবিনিময়কালে তানভীর হুসাইন সুজন বলেন, বিভিন্ন দিক দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা উন্নয়নে পিছিয়ে আছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে সাতক্ষীরা সদর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply