ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 17 March 2019, 20:36

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, কাপড়, চা পাতা, বাই সাইকেল, গরুর মাংস, গাড়ির বিয়ারিং, পাটের বীজ ও ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি জব্দ করেছে। রোববার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার ভোরে মাদরা বিওপি’র সদস্যরা রাজপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। একই দিন প্রথম প্রহরে ভোমরা বিওপি’র সদস্যরা শ্রীরামপুর এলাকা থেকে ১০টি ভারতীয় গাড়ির বিয়ারিং এবং ০১টি ইঞ্চিন চালিত ভ্যান গাড়ি জব্দ করে।
তলুইগাছা বিওপি’র সদস্যরা রোববার কাউনডাংগা এলাকা থেকে ২৪ কেজি ভারতীয় পাটের বীজ জব্দ করে।
কাকডাংগা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ৬৭ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
এদিকে, হিজলদী বিওপি’র সদস্যরা তালতলা মাঠ এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় কাপড় জব্দ করেছে।
ঝাউডাংগা বিওপি’র সদস্যরা কাউনডাংগা এলাকা থেকে ০১টি ভারতীয় বাই সাইকেল জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *