পাথরঘাটায় অভিভাবক সমাবেশ
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার ঝাউডাঙ্গার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এই প্রতিপাদ্যে শনিবার (১৬ মার্চ) সকাল ১০টায় পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ, ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেম আলী, সভাপতি মুজিবুল ইসলাম, সহকারী শিক্ষক আছাদুজ্জামান, আসমাউল হোসনা নয়ন্তি রাণী ঘোষ, শবনাম মুস্তারী, রিপায়ন বিশ্বাস, অভিভাবকদের মধ্যে বিলকিছ বেগম, ফাহিমা পারবর্তী, সালমা, মিজানুর রহমান, আখি রেখা প্রমুখ।

Leave a Reply